বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল (Tapentandol) ট্যাবলেট জব্দ।

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

গোপন তথ্যের ভিত্তিতে আজ ০৯ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা ০৫ মিনিটে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপি’র বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে *৩০৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল (Tapentandol) ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ভারতীয় নেশাজতীয় ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ০৪ লক্ষ টাকা।* জব্দকৃত নেশাজাতীয় ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। ৫৩ বিজিবি গত ০৩ মাসে একজন আসামী সহ ভারতীয় ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭৫৫০ টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, একটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকল সময়ে তৎপর রয়েছে। একইসাথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি চোরাচালান রোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এবং তিনি আরো বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা