সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠনের আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন দেশের জনপ্রিয় অ্যাকশন তারকা, মার্শাল আর্টিস্ট ও প্রশিক্ষক ইলিয়াস কোবরা।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সন্তান ইলিয়াস কোবরা দীর্ঘদিন ধরে দেশীয় চলচ্চিত্রে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ। পর্দার সাহসী উপস্থিতির পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের নানা ইতিবাচক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ এবং সদস্য মোহাম্মদ হোসাইন, মাজিবুল হক ও আবু মুসা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইলিয়াস কোবরা বলেন, “চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বাহক। শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, তাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে শিল্পী সমিতিকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও গতিশীল সংগঠনে রূপ দিতে কাজ করব।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সৃজনশীল সুযোগ তৈরির বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও শিল্পীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইলিয়াস কোবরার প্রার্থিতাকে স্বাগত জানান এবং তাঁর সাফল্য কামনা করেন। তারা বলেন, দেশের চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ পদে টেকনাফের একজন কৃতী সন্তানের অংশগ্রহণ পুরো অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়।

এদিকে নির্বাচনে ইলিয়াস কোবরার অংশগ্রহণকে ঘিরে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, চলচ্চিত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি শিল্পী সমাজের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সবশেষে ইলিয়াস কোবরা চলচ্চিত্র পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবার পাশে থেকে শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা