রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর শুভ আগমন উপলক্ষে লাকসাম উপজেলায় জনপ্রত্যাশার বাংলাদেশ শীর্ষক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার লাকসাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে আসন্ন জনসভা ও কর্মসূচির সার্বিক প্রস্তুতি, উদ্দেশ্য এবং দিকনির্দেশনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোরশেদুল আলম, আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, লাকসাম উপজেলা;
জনাব মুহাম্মাদ শহিদুল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, লাকসাম উপজেলা জনাব মুহাম্মাদ নূরে আলম, যুগ্ম সমন্বয়কারী, নির্বাচন পরিচালনা কমিটি, লাকসাম উপজেলা মাওলানা আবু ইউছুফ ফারুকী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লাকসাম উপজেলা
মুহাম্মাদ জিল্লুর রহমান, সমন্বয়ক, নির্বাচন পরিচালনা কমিটি, লাকসাম উপজেলা। জনসভা বাস্তবায়ন ও প্রচার কার্যক্রমে মিডিয়া সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রশীদ আহমাদ রায়হান, রবিউল ইসলাম সবুজ,নজরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাইয়ের আগমন লাকসাম–মনোহরগঞ্জের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা