শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের তত্ত্বাবধানে অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জন, পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত মামলার ১ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটে ১ জন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
জিএম মুরশেদ সরওয়ার, আব্দুল মান্নান, মোঃ আইয়ুব, সৈয়দ রিয়াজুল রশিদ, আবুল কালাম, মোঃ আবদুল কাদের প্রকাশ মনু, জাফর আলম, জমির উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ শাহ আলম ও কফিল উদ্দিন।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা