আমিনুল ইসলাম : সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে মোড়ে সচেতন সমাজের উদ্যোগে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ০১ এপ্রিল সকাল এগারোটায় বংপুর ইউনিয়ন পরিষদের পাশে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন অবঃ এস আই (পুলিশ )ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রহনপুর ইউনিয়ন আমির জামাল উদ্দিন, সমাজ সেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা রকি, শহিদুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম প্রমূখ বক্তারা বলেন এই বংপুরে যারা মাদক বিক্রি করে ও সেবন করে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না আজ থেকে অভিযান চলবে। মনা ঠাকুরের মদের ভাটি থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান হিসেবে বাংলা মদ বিক্রি হয় সেটি ও বন্ধ করে দেওয়া হবে।