সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে।

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ,চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি (২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাধ্যমে বডি ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়, যা নির্বাচনকালীন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
কার্যক্রম শেষে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বডি ওর্ন ক্যামেরা ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা