আমিনুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু, মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ,আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু ,সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফুল ইসলাম , উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান প্রমুখ। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নগদ অর্থ দশ লক্ষ টাকা ও সাত শত পিস শাড়ি বিতরণ করা হয় ।