সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার।

মোঃ মুকুল হক স্টাফ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডি এন সি, স্বামীর নামে ৯ ও স্ত্রীর নামে ১০ মামলা; দেড় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, ০৮ জুন ২০২৬:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী মোবাইলকোর্ট অভিযানে গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (০৮ জুন ২০২৬) সকাল ১১:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে নুনগোলা কেডিসি পাড়া এলাকার মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)-কে আটক করা হয়। অভিযানে সাজেদা বেগমের নিকট থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের নিকট থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত এই স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং মোসা. সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে, যা তাদের মাদক কারবারে দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রমাণ বহন করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা রুমা মো. আব্দুস সাত্তারকে ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সি মোসা. সাজেদা বেগমকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা