বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাধ্যমিক পর্যায়ের স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ তম গ্রীষ্মকালিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ পুকুরঘাট চত্বরে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। ২৫ সেপ্টেম্বর সকল ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ট্রফি তুলে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো.নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো:নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী লিয়াকত।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম।বিএমজিটিএ-এর জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম. শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. নবাব আলী,গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো :জোবায়েরুল হক আমিন,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.আমিনুল ইসলাম,সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আঃ হাই।
ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন গোপালপুর ক্রীড়া সমিতির সাবেক সম্পাদক
,সূতী ভি.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শারীরিক শিক্ষক মো: গোলাম রায়হান বাপন।
ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.রোকনুজ্জামান জুয়েল এবং মাঠ পরিচালনায় ছিলেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাদৎ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার,
মো.তোজাম্মেল হক, হোসনে আরা, মো.রফিকুল ইসলাম মিয়া,মো.জাহাঙ্গীর আলম,
আশরাফুল ইসলাম রাসেল,
মো.লুৎফর রহমান,মাহমুদা খাতুন,নার্গিস বেগম প্রমূখ।সভাপতি তাঁর বক্তব্যে বলেন শিক্ষার্থীদের খেলাধূলার দিকে আকৃষ্ট করতে হবে।শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষার পাশাপাশি ক্রীড়ামোদী সম্পন্ন করে গড়ে তুলতে হবে। মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হলে বিভিন্ন খেলাধুলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।এছাড়া কোনো বিকল্প নেই। গোপালপুরে ক্রীড়া ক্ষেত্রে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ হতাশা জনক।ক্রীড়া ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তুহিন হোসেনের নিবিড় পর্যবেক্ষণ,মনিটরিং এবং সার্বক্ষণিক নজরদারি ছিলো লক্ষণীয়।ফুটবল খেলা পরিচালনায় ছিলেন মো.ইব্রাহিম মিয়া,
মো.আতিকুর রহমান,
মো.শামীম,মো.মহির উদ্দিন,
মো.শহিদুল ইসলাম,মো.
আরিফুল ইসলাম। ফাইনাল ফুটবল খেলাটি পরিচালনা করেন আতিকুর রহমান,মো.শহিদুল ইসলাম,মো.মহির উদ্দিন।
ক্রীড়া প্রতিয়োগিতা পরিচালনা এবং বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শারীরিক শিক্ষকগণ,
উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,
শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় দর্শকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা