শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার একলাছ মিয়া, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো: গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু,পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডু,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: চান মিয়া,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা,বাংলাদেশ জামায়াত ইসলামী গোপালপুর শাখার আমির মো: হাবিবুর রহমান তালুকদার,নন্দনপুর গোপালপুর আনন্দময়ী দেব মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন সাহা , ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর উপজেলা কমান্ডের সদস্য সচিব মো: আবুল কাশেম মাষ্টার প্রমুখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,গোপালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ,বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ।

প্রস্তুতিমূলক ও আলোচনা সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে তাদের বক্তব্যে বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
সভায় পূজামণ্ডপে আলোকসজ্জা, সার্বক্ষণিকভাবে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনা,সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনা,অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা সকল জাতি-ধর্ম মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা