শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সড়ক অবরোধ কর্মসূচির সমাবেশে ছাত্ররা স্লোগান দেন..
তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার,
কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই,
আওয়ামী লীগের আস্তানা,
এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত
ভেঙে দাও, গুড়িয়ে দাও,
আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচির স্থান।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক মোহাম্মদ আরাফাত রহমান, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।

বক্তারা বলেন প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে শাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।

কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা