মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে চোরাচালান, মানবপাচার ও মাদক বাণিজ্য নিয়ে প্রশ্ন? মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু। গোদাগাড়ীতে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু হামদহ-মোল্লাপাড়া সড়কের দুর্ভোগ দেখার কেউ নেই: খালিয়াজুরী খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪

গোদাগাড়ীতে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে অবস্থিত আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন।
সোমবার অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গবেষণাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, গবেষণা, কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় প্রতিষ্ঠানের উপ-পরিচালক ড. মো. গোলাম মোস্তফা গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের সাইন্টিফিক অফিসার মিনার মাহমুদ ও ইয়াদুল ইসলাম, আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ তৌফিজুল ইসলাম, পোল্ট্রি জেনেটিসিস্ট ডা. অসীম কুমার প্রামাণিক, জুনিয়র অফিসার (প্রডাকশন) আব্দুল হান্নানসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা