শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুইটি প্রাইভেটকার ও একটি আইফোনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

(৩০’শে মে ২০২৬) শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭’শে মে ২০২৬ বুধবার রাতে মহানগরীর সদর থানাধীন ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনক দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে অবৈধ অস্ত্রসহ মোঃ মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পৌর ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিমখন্ড এলাকায়।

অভিযানকালে তার কাছ থেকে দুইটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা