সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে আলিফ ফার্টিলাইজার নামে এক ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।এ সময় বিভিন্ন ব্র্যান্ডের নামে অর্ধকোটি টাকার ভেজাল সার জব্দ করা হয়।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদের নেতৃত্ব গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।  অভিযান কালে দেখা যায় বিভিন্ন ঠিকানা ও নাম ব্যবহার করে সারি সারি পেকেটে সাজানো নানা রকমের সার।তার মধ্যে

আলিফ জিপসাম- ৮টন,
পাওয়ার জৈবসার-২টন,
শক্তি জিংক প্লাস-২টন,
গ্রোজিংক -১.৫’টন,রোটন প্লাস ৪২৫ কেজি,জিপসামের কাচামাল-১.২৫ টন,জিংক এর কাচামাল-৫৫০কেজি,

ইটের গুড়া-৯৫০কেজি,
খোলা জিপসাম-১.৫টন,
ডায়াজিনন-২৬ কেজি,
ফরফুরান ১৫জি- ২০কেজি,

গোটা মুসুর ১ টন এবং ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন – ৩ কেজি সহ ভেজাল সার তৈরির কাচামাল ও মেশিন জব্দ করা হয়।

শুধুমাত্র প্যাকেটজাত ভেজাল সারের যার আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান।

অভিযানকালে কৃষি কর্মকর্তা
সুমাইয়া সুলতানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, আফরোজা, উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন তার সাথে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিষ্টার সজীব আহমেদ জানান, অবৈধ ভেজাল সার কারখানা সীল গালা করে দেওয়া হয়েছে।এগুলো উদ্ধার করে ধ্বংস করে দেওয়া হবে।তাছাড়া সার উৎপাদনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। অভিযানকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা