সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার৷ : গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী তলিয়ে যায়। এর মধ্যে সুবর্ণা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তার সহপাঠী মার্জিয়া আক্তার মিম (১৭)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে। মৃত উদ্ধার করা সুবর্ণা আক্তার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ মার্জিয়া আক্তার মিম একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিখোঁজ মার্জিয়ার ছোট বোন হামিদা আক্তার জানায়, দুপুরের দিকে কয়েকজন মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মার্জিয়া ও তার বান্ধবী সুবর্ণা নদীতে তলিয়ে যায়। পরে বিষয়টি বাড়িতে জানালে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় সুবর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তবে মার্জিয়া এখনো নিখোঁজ রয়েছে। সুবর্ণার চাচা বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, ঢাকার ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করছেন। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা