বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যু সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ খাদিমপাড়ার বিসিকে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া  দুর্গাপুরে রাস্তার মাঝখানে গাছ, চরম দুর্ভোগে ১৫-২০টি পরিবার ‎ ‎ তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণকাজে ভাঙচুর ! ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক। এনজিও থেকে লোন নেওয়া এক নারীর কাছ থেকে ছি,নতাইকৃত ০৬ লাখ টাকাসহব০৩ ছিন,তাইকারীকে গ্রে,ফতার করেছে পুলিশ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী

রিনা আক্তার আখি, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার ব্যাংকমাঠ বস্তিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঘটনাটি গত ৯ মে রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাইদুল ইসলাম কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি মোটরসাইকেলে ভুয়া সাংবাদিক পরিচয়ের স্টিকার ব্যবহার করে রাতে ছিনতাই করতেন বলেও দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ঘরের সামনে তার স্ত্রীর শরীরে প্রায় ৩ লিটার পেট্রোল ঢেলে দেয় সাইদুল ইসলাম। পরে তার হাতে থাকা সিগারেটের আগুন থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই নারীর শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।
এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত সাইদুল ইসলামকে আটক করে।
এলাকাবাসীর আরও অভিযোগ, সাইদুল ইসলামের বাবা বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনের ফুটপাত দখল করে একাধিক দোকান বসিয়ে ভাড়া আদায় করে আসছেন। পাশাপাশি প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের পরিবারের কয়েকজন সদস্যের নামেই টঙ্গী পূর্ব থানা সহ বিভিন্ন থানায় মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ব্যাংকমাঠ বস্তিতে তাদের পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছে বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা