সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গলাচিপায় দিনদুপুরে চুরি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকায় রবিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এক অভাবনীয় চুরির ঘটনা ঘটেছে। একই ভবনের দুটি ফ্ল্যাটে দিনের আলোয় ঘটে যাওয়া এই চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে আরামবাগ এলাকার ওই দুইতলা ভবনের বসবাস করেন অ্যাডভোকেট মো. রাইসুল ইসলাম জাহিদ এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমান।

রবিবার সকাল ১১টা থেকে দুপুরের শেষ দিকে অজ্ঞাতনামা চোরেরা উভয় বাসায় হানা দেয়। এ সময় বাসার কেউ উপস্থিত ছিলেন না। এ্যাড. জাহিদ এর স্ত্রী থাকেন পটুয়াখালীতে এবং আবদুর রহমান এর স্ত্রী গেছেন বেড়াতে।

চোরেরা এ্যাড. জাহিদ এর বাসা থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং আবদুর রহমান এর বাসা থেকে কি নিয়েছেন তা নিরূপণ করা সম্ভব হয়নি দুটি বাসা থেকেই মূল্যবান কাগজপত্র না নিলেও ঘরের আসবাব ও অন্যান্য জিনিস এলোমেলো করে রেখে যায়, যা থেকে ধারণা করা হচ্ছে, চোরেরা মূল্যবান বস্তু খুঁজেই বাসা তছনছ করেছে।

দুপুর ২টার দিকে এ্যাড. জাহিদ বাসায় ফিরে ঘরের দরজার অস্বাভাবিক অবস্থা ও জিনিসপত্রের বেহাল চিত্র দেখে ঘটনার বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি প্রকৌশলী আবদুর রহমানসহ আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে সকলে মিলে দুটি বাসার চুরির আলামত পর্যবেক্ষণ করেন।

ঘটনার পর গলাচিপা থানাকে বিষয়টি অবহিত করা হলে থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা কতৃপক্ষ জানান, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। পাশ্ববর্তী কোন বাসায় সিসিটিভি থাকলে ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে চোরদের শনাক্ত করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দিনদুপুরে এমন চুরির ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা