শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

গলাচিপায় জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক সন্মেলন অনুষ্ঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা-দশমিনা উপজেলার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট শনিবার সকাল ৯টায় উলানিয়া হাট স্কুল এ্যান্ড কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের টিম সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ শাহ আলম (সাবেক আমির, পটুয়াখালী), অধ্যাপক আব্দুস সালাম খান (সাবেক নায়েবে আমির, পটুয়াখালী), অ্যাডভোকেট নাজমুল আহসান (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমির), অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী), এবং অধ্যাপক এবিএম সাইফুল্লাহ। সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. মাওলানা মো. জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন এম. লুৎফর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা ও দশমিনা উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রভিত্তিক অবস্থান, সাংগঠনিক প্রস্তুতি ও পর্যবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় এবং নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা