শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুচলিয়া চিকনাই নদীর ব্রিজ নির্মাণ, ৪ বছরেও শেষ হয়নি কাজ—ভোগান্তিতে এলাকাবাসী

এলাকাবাসীইব্রাহিম খলিল পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার কুচলিয়া এলাকায় চিকনাই নদীর উপর নির্মাণাধীন একটি পাকা ব্রিজের কাজ শুরু হওয়ার চার বছর পার হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রায় চার বছর আগে কুচলিয়া চিকনাই নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। শুরুতে কাজ কিছুটা এগোলেও পরবর্তীতে তা ধীরগতিতে চলতে থাকে। বর্তমানে ব্রিজটির কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং এটি এখনো ব্যবহার উপযোগী হয়নি।

গ্রামবাসীরা জানান, বহু প্রতীক্ষার পর একটি পাকা ব্রিজ পেলেও তা এখনো কাজে লাগছে না। ঠিকাদার মাঝে মাঝে এসে কিছু কাজ করেন, আবার দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। ফলে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজের এই ধীরগতির কারণে নদী পারাপারে তাদের এখনো পুরোনো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসী আরও বলেন, “চার বছর আগে ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম খুব দ্রুত কাজ শেষ হবে। কিন্তু মাঝে মাঝে কাজ করে আবার বন্ধ রাখা হয়। কেন এমন হচ্ছে তা আমরা বুঝতে পারছি না।”

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত করে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ এই ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এর পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা