সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

খান সেলিম রহমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এস কে ইয়াছিন

আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমান। একইসাথে, তার পক্ষ থেকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল প্রতিনিধি এস কে ইয়াছিনও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় বলা হয়, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। আমরা প্রত্যাশা করি, এই পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।” তারা আরও বলেন, ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রকৃত ঈদের শিক্ষা। দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে তারা সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। ঈদ মোবারক—প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা