রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

কোটচাঁদপুরে সাবেক চেয়ারম্যান নজুসহ পরিবারের ৬ জনের কারাদণ্ড ও জরিমানাঃ

মো: শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শফিকুল আযম চঞ্চলের বিশ্বস্ত সহযোগী ও আওয়ামী লীগের দোসর কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজুসহ তার পরিবারের ৬ সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আবজাল হোসেন এ রায় প্রদান করেন।

নজু কোটচাঁদপুর থানার হাড়ভাঙা বিদ্যাধরপুর গ্রামের মৃত লাল চাঁদ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ মার্চ সামাজিক বিরোধের জেরে চেয়ারম্যান নজুর নির্দেশে আসামিরা বেআইনি জনতা বদ্ধ হয়ে একই গ্রামের বাবলু রহমানের স্ত্রী তাসলিমা খাতুনকে এলোপাতাড়ি মারধর করেন।

ঘটনার পর কোটচাঁদপুর থানা মামলা নিতে অস্বীকৃতি জানালে বাবলু আদালতের শরণাপন্ন হন। মামলা নং: কোট সি.আর. ৯২/২৪।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক নজুসহ তার পরিবারের ৬ সদস্যকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১,০০০ টাকা করে জরিমানার আদেশ দেন।

মামলার বাদী বাবলু রহমান বলেন,
এক সময়ের সন্ত্রাসী, নানা অপকর্মের হোতা ও অশিক্ষিত ব বকলম চেয়ারম্যান নজুর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে পারতো না। নানা হুমকি ধামকির পরও আমি সাহস করে মামলা চালিয়ে গিয়েছি।
তবে এই রায়ে আমি সন্তুষ্ট নই, উকিলের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন – ইয়ারুল ইসলাম, তাসলিমা খাতুন, সাদ্দাম হোসেন, কল্পনা খাতুন ও পাখি খাতুন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতা জানান, আসামিরা একই পরিবারের সদস্য হওয়ায় বিশেষ বিবেচনায় আদালত তাদের সাজা তুলনামূলক কম দিয়েছেন।
তবে এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা