সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

কাহালুতে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে চালক গুরুতর আহত

মোঃ কাওছার মিয়া দিপু,(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার কালাই ঘোন পাড়া গ্রামের বকুলতলা এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যাওয়ার ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।

ইজিবাইক চালক মোঃ কাকুল খন্দকার তার ইজিবাইক নিয়ে বকুলতলা এলাকায় চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ইজিবাইকটি রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা