সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

কালীগঞ্জে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন লস্কার টাওয়ারের “ফাতেমা টেলিকম এন্ড আমাদের সিটি” মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভোরে চোরেরা মার্কেটের গেট ও দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। রবিবার সকাল ৫ টা ৪৬ মিনিটে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রায় ১৫০টি স্মার্টফোন, নগদ ২ লাখ ২৩ হাজার ৭০৫ টাকা এবং নগদ, বিকাশ ও রকেটে টাকা থাকা মোবাইল ফোন নিয়ে গেছে। মার্কেটের নৈশপ্রহরী থাকা সত্ত্বেও দিনে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে রহস্য ও নিরাপত্তা-উদ্বেগ তৈরি হয়েছে। পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগেও একইভাবে সকালে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা