শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

কালীগঞ্জে প্রেমিকের সাথে স্ত্রী আটক, সন্তানকে ঘিরে সৃষ্টি উত্তেজনা

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া এক গৃহবধূকে হাতেনাতে আটক করেছেন তার স্বামী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে কালীগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা মুন্নি খাতুন নামের এক গৃহবধূ প্রায় পাঁচ দিন আগে তার স্বামী হাকিম হোসেনের সংসার ছেড়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ সময় তিনি তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং স্বামী হাকিম হোসেন স্ত্রী ও সন্তানের খোঁজ করতে থাকেন।
পরবর্তীতে মঙ্গলবার দুপুরে মুন্নি খাতুন স্বামী হাকিম হোসেনকে কালীগঞ্জ শহরে ডেকে পাঠান। সেখানে তিনি সন্তানের দায়িত্ব স্বামীর কাছে তুলে দিতে চান বলে জানান। তবে স্ত্রীকে ছাড়া সন্তান নিতে অস্বীকৃতি জানান হাকিম হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান দাস জানান, ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার পর থানার অফিসার ইনচার্জের নির্দেশে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ওই নারী স্বামীর সংসার ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। পরে সন্তান ফেরত দিতে এসে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে কালীগঞ্জ শহরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করে পরিস্থিতি প্রত্যক্ষ করেন। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ ও পরকিয়া সম্পর্কের কারণে এ ধরনের ঘটনা সমাজে নানা জটিলতার সৃষ্টি করছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা