রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খয়েরতলা গ্রামের মিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ অলিয়ার রহমান নিজস্ব গোডাউন থেকে ১৮ বস্তা ইউরিয়া ও ফসফেট চুরি করে আলম সাধুতে করে অন্যত্র বেশি দামে বিক্রি করতে গেলে স্থানীয়দের নজরে আসে।

তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহিন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আলম সাধুতে থাকা সারসহ তাকে আটক করেন। এসময় মোবাইল কোর্টর মাধ‌্যমে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এ ১ ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি আফিসার মো: মাহাবুব আলম রনি, কৃষি সম্প্রসারন আফিসার আক্তারুজামান মিয়া ও পুলিশসহ কৃষি আফিসের কর্মকর্তাবৃন্দ।

অভিযুক্ত ব্যবসায়ী লিখিতভাবে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর এভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত করে সার বিক্রি করবেন না। প্রশাসনের এ ধরনের উদ্যোগে সাধারণ কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা