মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (০৯ মার্চ) জিএমপি সদর দপ্তরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।​সভায় পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভার মূল আলোচনার বিষয়বস্তু ছিল:সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা।ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে বন্ধ রাখা।মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয়।
​যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং মলম পার্টি বা অজ্ঞান পার্টির তৎপরতা রোধে সতর্ক থাকা।​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভিন্ন পর্যায়ের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশের এসব উদ্যোগের প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং ঈদে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা