বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ কর্মি আহত

আজহারুল ইসলাম সাদী:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন এক বিদ্যুৎকর্মী।

সোমবার (১ জুন) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত ও উন্নয়ন মূলক কাজ করতে গিয়ে এক বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও লাইনের ত্রুটি মেরামতের কাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে ওই কর্মী আহত হন। ঘটনাস্থলে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে আহত কর্মী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা