বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রাপ্রেনারশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এএফএম গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাফিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

কংগ্রেসে জৈব কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বালাইনাশকের নিরাপদ ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পুষ্টি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ কংগ্রেস আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা