শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস । আজ দুর্নীতিবিরোধী নদীমাতৃক সাংবাদিকদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ।

নিজস্ব প্রতিবেদক :

দিনটি উপলক্ষ্যে- আজ বিকেল ৪ টায়, লালমোহন টু চরফ্যাসন রোডের থানার মোড় সন্নিহিত ব্রাইট টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত লালমোহনের সর্বাধুনিক রেস্তোরাঁ দ্য হাঙরি স্পটে, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে এক জম্পেশ আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী কবিতা গান ।

বর্ণাঢ্য এই আয়োজনের শুভ উদ্বোধন করবেন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান সেলিম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন- লালমোহন প্রেসক্লাব ও গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সোহেল আজীজ শাহীন । সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান ।
স্বাগত বক্তব্য রাখবেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণি ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি, জাতীয় কবিতা পরিষদ ভোলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি আল মনির, যুগ্ম সাধারণ সম্পাদক গবেষক কবি নীহার মোশারফ, সাংগঠনিক সম্পাদক কবি মহিউদ্দিন মহিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক কবি গাজী তাহের লিটন, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাস সভাপতি শিল্পী আজাদুর রহমান হাওলাদার, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহমুদ হাসান লিটন, লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাব এর ভোলা জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, লালমোহন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাবেক সফল নির্বাচন কমিশনার মোঃ মাহবুব আলম প্রমুখ ।

মহতি এই অনুষ্ঠানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সকল সদস্যকে যথাসময়ে হাজির থাকার জন্য সবিনয় অনুরোধ করেছেন- সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা