মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচন। মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ইকুরিয়া বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ। ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ। সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডারের সাথে সরকারি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গুরুত্বপূর্ণ অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছেন ৯৩ আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে ব্রিগেড কমান্ডার রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ ও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে দুপুর সাড়ে তিনটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা