বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

মোঃ সহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান। ধামইরহাট থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং পেশাদারিত্বের সাথে অপরাধ দমনে অনন্য ভূমিকা রাখায় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত নিয়মিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সবকটি থানার পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন।অনুষ্ঠানে ধামইরহাট থানার ওসির হাতে আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা ও সম্বোধনা স্মারক তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এই অনন্য অর্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা জোগায়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি ধামইরহাট থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের এই সাফল্যের পেছনে জেলা পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা ও তদারকি বড় ভূমিকা রেখেছে।”তিনি আরও বলেন, “ধামইরহাট উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে আইনি সেবা পান, সেটি আমরা নিশ্চিত করেছি।” এলাকাকে আরও নিরাপদ রাখতে তিনি সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এদিকে মো. মিন্টু রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ধামইরহাটের সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা