বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ইয়াবা সেবনকালে পিতা-পুত্রসহ ৪জন আ/টক তিনজনের কারাদন্ড খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত সরকারের। সাতক্ষীরায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান আটঘরিয়ায় ৫২ পিস চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ কক্সবাজারে বন্যার্তদের পাশে র‌্যাব-১৫, ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি: জনজীবন বিপর্যস্ত, দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি আটঘরিয়ায় ৬ বছর ধরে শিকলবন্দী আব্দুস সালাম: পারিবারিক নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় ফের হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার গলাচিপায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫ দিনের ব্যবধানে কোটচাঁদপুর সাফদারপুর সড়কে আবারও গাছ ফেলে ডাকাতি!

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

৫ দিনের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর সাফদারপুর সড়কে আবারও গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ডাকাত  আতংক বিরাজ করছে। এদিকে রবিবার রাতে ওই সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা জানা নাই কোটচাঁদপুর মডেল থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক ও সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই আবুল বাঁশার।

জানা যায়,কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর সাফদারপুর সড়কের কুশোকুড়ির মাঠ ও পুলিশ বক্সের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডাকাতি,ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। মাঝে কিছু দিন বন্ধ থাকলেও গেল ১৩ দিনে ওই সড়কে ৩ টি ঘটনা ঘটেছে।

এরমধ্যে গেল ৩০ মে রাতে এই সড়কে আলমসাধু ড্রাইভার মোফাজ্জেল হোসেনকে  গাছে বেঁধে রেখে কচু বোঝায় আলমসাধু নিয়ে পালিয়ে যান ডাকাতরা। তিনি ছিলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার যদুপুর গ্রামের বাসিন্দা।

এরপর গেল ৯ জুন তারিখে সড়কে খেজুর গাছ কেটে ফেলে ট্রাক ও মটর সাইকেলের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন ডাকাতরা। এ সময় তাদের ধারালো দায়ের কোপে আহতও হন কয়েকজন। সর্বশেষ  রবিবার (১২ জুন) রাতে কোটচাঁদপুর সাফদারপুর সড়কের পুলিশ বক্সের অদুরে সলেমান নামক এক কৃষকের জমির আইলের খেজুর গাছ কেটে ফেলে ডাকাতরা। সোমবার সকালে  জমির মালিক ও স্থানীয়দের চোখে পড়ে।  তবে ডাকাতরা কারোর কাছ থেকে কিছু নিয়েছে কিনা, সেটা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারনা ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে খেজুর গাছটি কেটে ছিল।

এদিকে গেল ১৩ দিনে ওই সড়কেন একই জায়গায় ৩ টি ঘটনা ঘটায় মানুষের মাঝে ডাকাত আতংক বিরাজ করছেন। নিরাপত্তা না থাকায় সন্ধ্যার পর যান চলাচল কমে গেছে সড়কটিতে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই আবুল বাঁশার বলেন,এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। আর রবিবার রাতে ওই সড়কে টহলে ছিলেন কোটচাঁদপুর থানার পুলিশ আর ফাঁড়ির পুলিশের টহল ছিল সাফদারপুর খাঁলিশপুর সড়কে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত)  আনসারুল্লাহ হক বলেন,এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা