শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

২ ঘণ্টার মধ্যে হত্যার মূল আসামি গ্রেফতার আলামত উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

কক্সবাজার কক্সবাজার সদর মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই সাগর দে, এসআই অজিত কুমার দাশ এবং কনস্টেবল মেহেদী হাসান অংশ নেন। পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভিকটিম আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হত্যার বিষয়টি থানায় অবহিত করেন। খবর পাওয়ার পর দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে ভিকটিম আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। পরিবার বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা