শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন

কাজী ফারজানা ইসলাম

স্টাফ রিপোর্টার

এশিয়ান বিচ গেমসে নারী কাবাডি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করায় বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নারী কাবাডি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশেষ মুহূর্ত। দীর্ঘ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমস থেকে পদক পুনরুদ্ধার করে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে সঠিক সুযোগ ও নিষ্ঠা থাকলে তারা বিশ্বমঞ্চে যেকোনো শক্তির মোকাবিলা করতে সক্ষম। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করার যে মানসিকতা তারা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসের কাবাডিতে বাংলাদেশের পদক জয় আমাদের নারী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সেমিফাইনালে হারলেও মাঠের লড়াইয়ে আমাদের মেয়েরা যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করব। এই ব্রোঞ্জ জয় আমাদের দেশের খেলাধুলার মানোন্নয়নে নতুন উদ্দীপনা জোগাবে।”

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নারী কাবাডি দল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে দেশের খেলাধুলা, বিশেষ করে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা