বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে মারধর, কর্তব্যরত চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলা জেলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীকে হাসপাতালে ঢুকে মারধর এবং কর্তব্যরত চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন চরফৈজুদ্দিন ৭নং ওয়ার্ডের মোঃ জামাল (৩০) ও মোঃ জুয়েল।

আহত জুয়েলের মা নুরজাহান বেগম বাদী হয়ে মনপুরা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে জামাল ও তার স্ত্রী’র মধ্যে কথাকাটাকাটি হলে শ্বশুর মোতাহার ও শ্যালক আরিফ মিলে জামালের উপর বাসায় হামলা চালায়। এতে আহত জামাল চিকিৎসার জন্য মনপুরা হাসপাতালে গেলে সেখানে আবারও শ্বশুর মোতাহার, তার ছেলে রিয়াজসহ কয়েকজন মিলে জরুরি বিভাগে ঢুকে জামালকে মারধর করে। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাধা দিতে গেলে তাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। হামলাকারীরা হাসপাতালের চেয়ারও ভেঙে ফেলে।

মনপুরা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, “আহত অবস্থায় একজন হাসপাতালে এলে পথিমধ্যেই কিছু লোক এসে হাসপাতালে প্রবেশ করে মারধর করে। চেয়ার ভেঙে ফেলে এবং আমাদের দায়িত্বে থাকা চিকিৎসককে হুমকি দেয়।”

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তিনি বর্তমানে অফিসিয়াল কাজে ভোলায় আছেন। তবে ঘটনার কথা শুনেছেন। থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা