শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

হামদহ-মোল্লাপাড়া সড়কের দুর্ভোগ দেখার কেউ নেই:

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

জলাবদ্ধতায় নাকাল ঝিনাইদহ পৌরসভার ৪নং ওয়ার্ডবাসী
মেয়র বদলায়, প্রশাসক বদলায়, কিন্তু বদলায় না কেবল ঝিনাইদহ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আর অবহেলিত জনপদের ভাগ্য।

ঝিনাইদহ পৌর শহরের ৪নং ওয়ার্ডের হামদহ-মোল্লাপাড়া সড়কের বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, ঘরে ঢোকে নোংরা পানি।

দীর্ঘদিন ধরে নেই কোনো টেকসই রাস্তা, নেই পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন।

ফলে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার হাজারো মানুষ।

গত কয়েকদিনের মাঝারি বৃষ্টিপাতেই ঝিনাইদহ পৌর শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৪নং ওয়ার্ডের হামদহ-মোল্লাপাড়া এলাকার পরিস্থিতি সবচেয়ে শোচনীয়।

জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেনের ময়লা পানি মিশে মানুষের বসতঘর, দোকানপাট, রাস্তা এবং এমনকি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেও ঢুকে পড়েছে।

এতে থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না,
আর ব্যবসায়ীরা পড়েছেন চরম আর্থিক লোকসানে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কারের অভাব এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পৌরসভার প্রায় ৪০ শতাংশ এলাকাই এখন সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচনের সময় প্রার্থীরা এসে বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটান।

কিন্তু ভোট চলে গেলে আর কেউ খোঁজ নেন না। রাস্তা নেই, ড্রেন নেই—আমরা ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত।”

পৌরসভার ৪নং ওয়ার্ডের এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং দ্রুত হামদহ-মোল্লাপাড়া সড়কে নতুন ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা