শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

সৈয়দপুরে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারীর বাণিজ্যিক রাজধানী সৈয়দপুর উপজেলা শহরের ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (প্রার্থ) ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এসময় অন্যদের মধ্যে আসন পরিচালক আখতারুজ্জামান বাদল, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর মহিলা জামায়াতের সভানেত্রী দিলরুবা খানম, সেক্রেটারি শাহানাজ বেগম ও ঐ তিন ওয়ার্ডের শতাধিক নারীকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষণে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,”দেশে আজ নারীদের কোন মর্যাদা নেই, নেই কোন অধিকার।স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করাও প্রায় অসম্ভব হয়ে গেছে। প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়েই চলেছে। নারীরা বাড়িতে বাবা মায়ের সামনে ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সহযোগিতা করলে আর আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোরআন হাদিসের আলোকে নারীদের মর্যাদা দিয়ে নিরাপত্তা বিধান করা হবে। এই বাংলাদেশে সন্ত্রাসী চাঁদাবাজি এবং নারী নির্যাতনের মত অপকর্ম দূর করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা