বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৫০ হাজার মিটার বিদেশি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে দ্বীপটির পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

পরিস্থিতি বুঝে কোস্ট গার্ডের আভিযানিক দল তাৎক্ষণিক ধাওয়া শুরু করে এবং কিছুক্ষণ পর বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত কারেন্ট জালের পরিমাণ প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা। একই সঙ্গে চোরাচালান কার্যক্রমে ব্যবহৃত বোট জব্দ এবং বোটে থাকা ৬ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত কারেন্ট জাল ও বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান, অবৈধ মৎস্য আহরণ এবং পরিবেশবিধ্বংসী কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর। দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা