রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার। দেশকে এগিয়ে নিতে এখন নারীরাও অনেক ভ’মিকা পালন করে থাকে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জেসমিন আরা, মাধ্যমিক কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন।
বক্তাগন. নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষায় গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীরা যেন সমাজের বোঝা না হয়। সকল পর্ষায়ে নারীদের সমঅধিকার আদায়ে সচেতন সমাজকে সোচ্ছার হওয়ার আহব্বান জানান। এছাড়াও সভাতে উপজেলার অন্নান্য দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা