মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ জোড়শিং হারেজ খালী লোকালয় সংলগ্ন নদীতে বন বিভাগের অভিযানে অভিযানে চা
১৫০ কেজি চিংড়ি মাছ, ২ টি বিষের বোতল ও ১ টি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার দিনগত রাত আনুমানিক ১২:৪০ মিনিটের সময় এই অভিযান চালায় বন বিভাগ।

জানা গেছে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন, বজবজা বন টহল ফাঁড়ি সহ বন বিভাগের স্মার্ট টিমের অভিযানের সময় জোড়শিং হারেজখালী লোকালয় সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ১৫০ কেজি চিংড়ি মাছ, দুইটি বিষের বোতল, ১ টি নৌকা সহ নৌকায় থাকা অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, আমাদের নিয়মিত টহলের সময় জোড়শিং হারেজখালী লোকালয় সংলগ্ন এলাকায় নদীতে অভিযান চালায়। এ সময় নৌকায় থাকা ১৫০ কেজি চিংড়ি মাছ, ১ টি নৌকা, ও ২ টি বিষের বোতল জব্দ করি।

তিনি আরো বলেন আমাদের স্পিড বোড, ও হাং এর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারী পালিয়ে লোকালয়ে চলে যায়। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়ি মাছ ও বিষের বোতল মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বন আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা