শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

সুন্দরবনে নিখোঁজ ৪ মৌয়ালের মধ্যে ১ জনের সন্ধান লাভ

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে বৃহস্পতিবার একজনের খোঁজ পেয়েছে বনবিভাগ। এখনো বাকি তিনজনের সন্ধান পাওয়া যায়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে সুন্দরবনের কাচিকাটা এলাকায় আটজনের একটি মৌয়াল দল মধু আহরণ করা সময়ে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেখান থেকে ভাসতে ভাসতে পরের দিন সন্ধ্যা নাগাত সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে বন বিভাগের সদস্যরা চারজন মৌয়ালকে দ্রুত উদ্ধার করেন। বাকি চারজন নিখোঁজ।

উদ্ধাররা হলেন, সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হয়।

অন্যদিকে এখনো নিখোঁজরা হলে,নশ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

বনবিভাগের পক্ষ থেকে এ বিষয়ে শ্যামনগর থানা, কোষ্টগার্ড ও বিজিবিকে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রাখে বনবিভাগ। এদিকে বৃহস্পতিবার নিখোঁজ থাকা বাকি চার মৌয়ালের মধ্যে একজনের খোঁজ পাওয়া গিয়াছে বলে জানান বনবিভাগ। বাকি তিনজনের সন্ধানে বনবিভাগ তল্লাশি অভিযান চালাচ্ছেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়েন আট মৌয়াল। পরে দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজ মৌয়ালদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। দ্রুত তাদের উদ্ধার ও সন্ধান পেতে সংশ্লিষ্ট বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা