শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চুয়াডাঙ্গার সিন্দুরিয়ায় জুয়া খেলার দায়ে ৫ জুয়াড়িকে জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড ‎দূর্গাপুরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সাংসদ নজরুল মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ মাদকসেবীর কারাদণ্ড। ঝিনাইদহ সদরে ৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার রাজবাড়ীতে হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ চট্টগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি।

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬টি দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার শান্তিরাম, ধোপাডাঙ্গা, রামজীবন ও দহবন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সুবিধাভোগীদের হাতে এ সহায়তার চেক তুলে দেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে উপজেলার রামজীবন, ধোপাডাঙ্গা, শান্তিরাম, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, “সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সরকার নিরন্তর সহায়তা করে যাচ্ছে। একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।”
এদিকে, একই কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি পরিবার এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা