শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় উদ্ধার করা হয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪০) একই এলাকার বাসিন্দা। অভিযানে মূল অভিযুক্ত মো. হোসাইন (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০টি প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি পলাতক হোসাইনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা