বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

সিলেট কোতোয়ালী মডেল থানার তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেফতার, দুই ভিকটিম উদ্ধার

  • মোঃ সোহাগ মিয়া :সিলেট মহানগর প্রতিনিধি ::

সিলেট নগরীতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো চাকু, কেচি ও লোহার পাইপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সাথে অপহৃত দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকার (২২) নামে এক যুবককে ১৪/১৫ জন দূষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে। অপহরণের পর তাকে তাঁতিপাড়াস্থ নাজমা নিবাস নামীয় ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে অবৈধভাবে আটকে রাখা হয়।
এসময় অপহরণকারীরা ধারালো চাকু ও কেচি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ভিকটিমকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং বিষয়টি পুলিশকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভিকটিমকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিম সুহেল সরকার বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এর নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তাঁতিপাড়াস্থ নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে ভিকটিমের সনাক্ত ও দেখানো মতে অপহরণ চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ
১. তানজিম মাহবুব নিশান (২১)
২. আহসান হাবিব মুন্না (১৯)
৩. জুবাইন আহমদ (১৯)
৪. সুফিয়ান আহমদ (১৯)
৫. মোঃ জাকির হোসেন (১৯)
৬. মোঃ মারজান (১৯)
৭. মোসাদ্দেক আলী (১৮)
৮. ফারদিন আহমদ (১৮)
৯. জয়নাল আবেদীন রাব্বি (১৮)
১০. মিজান আহমদ (১৮)
এসময় তাদের হেফাজত থেকে অপর এক প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২)-কে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে দুই ভিকটিমের ২টি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা