বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন,গ্রাম্য সালিশে মীমাংসা

অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের ঘটনায় গ্রাম্য সালিশে মিমাংশা করা হয়েছে।

জানাযায়, উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ব্যক্তিরা দিনের যেকোন সময় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের  সকল প্রকার মাছ মরে যায় এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মালিক, ছাইদুর রহমান ও গোলাম মোস্তফা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে তুলে ধরেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রামীণ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর সামাজিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মো:মাজেলু ইসলাম গ্রামের প্রধান প্রমানিক মো:আব্দুর গফুর, আব্দুল আজিজ,ছাইদুর রহমান,হাসান শাহরিয়া,নাজমুল হক ও আব্দুস ছাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

শালিশে এ ধরনের ন্যাক্কারজনক কাজ সমাজে বিভেদ সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত পক্ষ জানায়, তারা এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে, তবে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের সামাজিক সালিশের মাধ্যমে সমস্যার সমাধানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং গ্রামীণ ঐক্য রক্ষায় সালিশের ভূমিকার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।