বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে বিইউপি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব

মিরপুরে বিক্ষোভ মিছিল — দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবি ছাত্রসমাজের।
সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে ধর্ষণের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবিতে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিরপুর ১২ নম্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১০ নম্বর পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভকারীরা পুনরায় ১২ নম্বরের দিকে ফিরে আসে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা একস্বর “Say No To Rape” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের অপরাধের দ্রুত বিচার না হলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে, শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।”

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিকদের বলেন,

> “আমাদের একটাই দাবি—বিইউপি শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস সার্ভিস চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”

বক্তারা আরও বলেন, ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর না হলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ঘটনার বিচার না হলে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। পুরো কর্মসূচিতে এলাকাবাসীও সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা