শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা গোমস্তাপুরে ইনসাব এর আয়োজনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ

সাতক্ষীরার যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেফতার

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ ও র্যাব এর যৌথ অভিযানে আটক ডাকাত ইয়ার আলীর কাছ থেকে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের রাজিব হাসানের নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে- শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৭ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইয়ার আলী (৩৮) শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ইয়ার আলী দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, ডাকাত ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা