রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত। শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী কে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতক মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুর

সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী কে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় তাসলিমা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে সাদ্দাম হোসেন তার নানার বাড়িতে বসবাস করতেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। স্ত্রী তাসলিমা খাতুন আবারও চার মাসের অন্তঃসত্ত্বা। সাদ্দাম হোসেন রাজমিস্ত্রীর কাজ করতেন। সম্প্রতি সংসারে অভাব দেখা দেয়। স্ত্রী তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসে। সেই ছাগলটি স্ত্রীকে না জানিয়ে বিক্রি করে দেয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এ ঘটনার জেরে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকিয়ে রেখে স্বামী স্ত্রী মারামারিতে লিপ্ত হয়। এরপর পরিবারের লোকজন স্ত্রীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা