বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত- এসো হে বৈশাখ, গাওয়ার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একই স্থান থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যেয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরক্তি জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল ৯ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা