শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলাকারী ভাড়াটিয়া সন্ত্রাসীদের মধ্যে গ্ৰেপ্তার-১

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর ভাড়াটিয়া হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে পুলিশ ১ জনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছে।

সোমবার ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার করেছেন।

এদিকে সাংবাদিকদের বিভেদের ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় সাংবাদিক গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা এনএসআই’র উপ-পরিচালক আসাদুজ্জামান, ডিজিএফআরই’র সহকারী পচিালক মামুনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, অপর গ্রুপের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনিসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

এদিকে, জেলা প্রশাসন কর্তৃক আগামী ৮ জুলাই নির্বাচন কমিশন গঠণের প্রতিশ্রুতিতে প্রেসক্লাবের সকল কর্মসুচি আপাতত স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা